নিজস্ব প্রতিবেদক:

বাকেরগঞ্জ উপজেলার ৩ ইউনিয়নে ৪র্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। চরামদ্দি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শাহাবুদ্দিন খোকন ৪ হাজার ৭১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী তোফায়েল আহমেদ সিকদার পেয়েছেন ৪ হাজার ১৫৫ ভোট এবং ৩ হাজার ৭৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী গাউসেল আলম খান লাল।

দুর্গাপাশা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হানিফ হোসেন তালুকদার ৩ হাজার ৭৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী এসএম সিরাজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬৬৮ ভোট।

নেয়ামতি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হুমায়ুন কবির ৩ হাজার ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী কামাল হোসেন তালুকদার ৩ হাজার ১৪১ ভোট এবং আওয়ামী লীগ প্রার্থী মতিউর রহমান বাদশা ৩ হাজার ১৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।