আপডেট নিউজ, বরিশাল: সাত দফা দাবিতে বরিশালে জেলা ও মহানগর ব্যাটারিচালিত ইজিবাইক (হলুদ) অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।বুধবার দুপুরে নগরীর রাখাল বাবুর পুকুর পাড় থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক ঘুরে নগরভবনে গিয়ে শেষ করে।

মিছিলের পূর্বে সংগঠনের সভাপতি মোশারফ হোসেন গাজীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।এতে সংগঠনের সাধারণ সম্পাদক লতিফ সিকদারসহ অন্যান্য নেতা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ইজিবাইক হলুদ অটোর বৈধতা দেওয়া, চালকদের লাইসেন্স প্রদান, শহরের ১০টি স্থানে স্ট্যান্ডের ব্যবস্থা করাসহ সাত দফা দাবি তুলে ধরেন।পরে সিটি মেয়রের দপ্তরে আন্দোলনকারীরা একটি স্মারকিলিপি দেন।