স্টাফ রিপোর্টার:: মোঃ মামুন-অর-রশিদ। অতি সাধারণ এক সাংবাদিকের নাম। যার সাংবাদিক অঙ্গনে পথচলা একযুগেরও বেশি। বিভিন্ন আঞ্চলিক পত্রিকা, জাতীয় পত্রিকা সহ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশকেরও দায়িত্ব পালন করছেন তিনি। দক্ষ ও নিপূন লেখনীর মাধ্যমে বরিশালে প্রথম সারির গনমাধ্যম কর্মীদের তালিকায় তার নাম রয়েছে। তিনি বর্তমানে দৈনিক দখিনের সময় পত্রিকার যুগ্ম- বার্তা সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জনপ্রিয় অনলাইন ‘বরিশাল বাণী’ ও আপডেট নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশক। তার আজ শুভ জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরিশাল বাণী পরিবারবর্গ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রায় দুই যুগ সময় ধরে সাংবাদিকতায় কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন পদকে ভূষিত হন। পাশাপাশি তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় জনকল্যাণ সচিব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের নির্বাহী সদস্য সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন ।
২০১৪ সালের বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসে তিনি মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের হাত থেকে ‘সাংবাদিক গিয়াস কামাল স্মৃতি পদক’ গ্রহণ করেন। ২০১৬ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক এবং ২০১৮ সালে জাতীয় সাংবাদিক সংস্থা থেকে ‘মাওলানা আকরম খাঁ পদক’ গ্রহণ করেন।
পারিবারিক জীবন: ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারী বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা মৃত আমিন উদ্দিন হাওলাদার ও মাতা রিজিয়া বেগম (৭০)। সাত ভাই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বড় ভাই হারুন-অর-রশিদ একজন ব্যবসায়ী। সাংসারিক জীবনে ৬ বছরের এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি।
২০০৬ সালে মাস্টার্স পাশ করে তিনি একটি প্রাইভেট চাকুরীর পাশাপাশি লেখালেখি করছেন। সংবাদ, ছোটপল্প, রম্য রচনা লেখা সহ সাহিত্যের বিভিন্ন বিষয়ে চর্চা করে যাচ্ছেন। তার শুভ জন্মদিনে সহকর্মী, বন্ধুমহল ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদনা- অলিউল্লাহ খান