নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪২১ জন। এ সময়ে আক্রান্ত হয়ে বরিশাল জেলার একজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৫৪ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৪ দশমিক ৬১ শতাংশ। বুধবার (০২ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১৬২ জন। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬০৪ জন। মোট মারা গেছেন ২৩১ জন।পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৪৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭১১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১৫৯ জন।
ভোলায় নতুন ৫৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪২৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৮৭ জন।পিরোজপুরে নতুন ৪৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২৪৫ জন।বরগুনায় নতুন ২৮ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২২১ জন। মোট মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৩ জন।