নিজস্ব প্রতিবেদক।। পটুয়াখালী সদর হাসপাতালের হিসাব রক্ষক হাসানুজ্জামানকে ইয়াবাদিয়ে ফাঁসানো আাসামীরা পটুয়াখালী পুলিশের হাতে আটক হয়েছে।
চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে পটুয়াখালী থানার অভিযানিক টিমের সদস্য এসআই(নিঃ) বিপুল হালদার, সংগীয় এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ মান্নান তালুকদার ও ফোর্স সহ পটুয়াখালী থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ মাছুম গাজী (৩০), পিতা মোঃ ইউসুফ গাজী, সাং মৃধাবাড়ী সড়ক, ৮নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, ২। মোঃ আসাদুজ্জামান তুহিন (২৪), পিতা মোঃ মোতাহার হোসেন, সাং পল্লীবিদ্যুৎ, ৯নং ওয়ার্ড, টাউন কালিকাপুর, পটুয়াখালী পৌরসভা, ৩। মোঃ মেহেদী হাসান @ শিবলি (৩১), পিতা মোঃ জসিম উদ্দিন, সাং-স্বাধীনতা সড়ক, ৯নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা পটুয়াখালী গনকে ১১০(একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সম্পৃক্ত থাকায় আটক করা হয়। পটুয়াখালী জেলা পুলিশের বিশেষ টিম আটক মাছুম গাজী কে ব্যাপক জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে জানায় সে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আউট সোসিং এ নিয়োগপ্রাপ্ত কর্মচারী ছিল। পরবর্তী সময়ে চাকুরীচ্যুত হওয়ায় সে উক্ত হাসপাতালের হিসাবরক্ষন কর্মকর্তা জনাব মোঃ হাসানুজ্জামান এর উপর ক্ষিপ্ত হয়ে তাকে মাদকের মামলায় ফাসানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়। পরিকল্পনার অংশ হিসাবে উক্ত ১১০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক কারবারি জনৈক সবুজ নামক ব্যক্তির নিকট হতে ৩০,০০০/-টাকায় ক্রয় করে নিজেই ইং-২২-০২-২০২২ তারিখ রাত্র ০৩.১৫ ঘটিকায় ঘটনাস্থলে কৌশলে রেখে যায় এবং অপর সহযোগীদের মাদকের বিষয়ে অবগত করে। অপর সহযোগী মেহেদী হাসান শিবলি ও মোঃ আসাদুজ্জামান তুহিন গন মাদকের তথ্য ও ষড়যন্ত্রে প্রত্যক্ষ ভাবে সম্পৃক্ত হয়। পটুয়াখালী থানার অভিযানিক টিম উক্ত ষড়যন্ত্রের মুল উৎপাটন করে আসামীদেরকে ইং-২২-০২-২০২২ তারিখ বেলা ১১.৩৫ ঘটিকার সময় পটুয়াখালী থানাধীন নিউ মার্কেট এলাকা হইতে ৩নং বিবাদী মেহেদী হাসান শিবলি কে ও বেলা ১২.১৫ ঘটিকায় পটুয়াখালী থানাধীন মৃধাবাড়ী সড়ক এলাকা হইতে ১নং আসামী মাছুম গাজীকে গ্রেফতার করা হয়। আসামী মাছুম গাজীর দেখানো মতে ঘটনাস্থল পটুয়াখালী থানাধীন পটুয়াখালী পৌরসভাস্থ ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের প্রশাসনিক ভবনের ২য় তলায় হিসাব রক্ষক এর কক্ষে রক্ষিত প্রিন্টার এর টোনার বক্সের মধ্যে দুইটি জিপার ব্যাগে ১১০(একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক একই তারিখ ১২.৩০ ঘটিকার সময় জব্দ করে পটুয়াখালী থানাট মামলা নং ২৮ তারিখ : ২২/২/২০২২ খ্রি. ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনী ১০(ক)/৪০/৪২/৪২ রুজু করা হয়।