নিজস্ব প্রতিবেদক::

বঙ্গবন্ধু‘র জন্ম দিনের অঙ্গীকার ,সকল শিশুর সমান অধিকার’ এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে।

দিবসটি উপলক্ষ্যে ১৭মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে ডিসি স্কয়ার মাঠে প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূয়োদ্বয়ের সাখে সাখে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ,আধা সরকারি স্বায়ত্ব-শাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন, সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন,পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ, জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার,পৌরমেয়র মহিউদ্দিন আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগ, জাতীয় পর্টি, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় শিশুপরিবার মিলনায়তনে কেক কেটে শিশুদের খাওয়ানো হয়। বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু‘র জীবন পুস্তক ওচিত্রকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাদযোহর মসজিদে দোয়া এবং সুবিধাজনক সময় মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্খনা।

দিবসটি উপলক্ষ্যে দুপুরে হাসপাতাল,জেলখানা, এতিমখানা,সরকারি শিশু পরিবারের মাঝে উন্নত মানের খাবার এবং মিস্টান্ন বিতরণকরা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় মহীদ আলাউদ্দিন শিশুপার্ক মাঠে  শিশুদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে বর্ণীল আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।