নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা):
চরফ্যাসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহঃস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৩ টায় চরফ্যাসন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা পরিষদ,চরফ্যাসন এর সৌজন্যে এ উপলক্ষ্যে শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অংশ গ্রহণকারী দলগুলো সহ স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ (চরফ্যাসন – মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ বেগম এম,পি।
এর আগে ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ গ্যালারি নির্মানসহ উন্নত মানের স্টেডিয়াম নির্মান কাজের ফলক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম, পি খেলাধুলার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ আন্তরিকতার কথা উল্লেখ করে, ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব সরকার হিসেবে আজ বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। মমতাজ বেগম এমপি বলেন, চরফ্যাসনে যে রেকর্ড উন্নয়ন হয়েছে তা ঈর্ষণীয়। একটি উপজেলা পর্যায়ে এত উন্নয়ন হতে পারে,যা কল্পনাও করা যায় না। এত উন্নয়ন প্রমাণ করে এমপি জ্যাকব প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই আস্থাভাজন।
এর আগে অতিথিরা চরফ্যাসনের জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক,ফ্যাসন স্কোয়ারসহ দৃষ্টিনন্দন বিভিন্ন উন্নয়ন স্থাপনা পরিদর্শণ করে অভিভূত হন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ ।