অনলাইন ডেস্ক:: গাজীপুরে পৃথক অভিযানে ২২ কেজি ৮৪ গ্রাম গাঁজাসহ তিন নারী মাদক কারবারি ও বিদেশি পিস্তলসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে গাছা থানাধীন বসুরা এলাকার স্বপ্নকানন সুপার মার্কেটের সামনে থেকে আন্তঃজলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি, দুটি তালা কাটার যন্ত্র, তিনটি লোহার রড, একটি লোহার পাইপ, একখন্ড রশি, গাড়ির নকল নেমপ্লেট দুটি, বিভিন্ন ব্র্যান্ডের ছয়টি মোবাইল উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই রাতে গাছা দক্ষিণ খাইলকুর এলাকার ফারজানা আফরোজের ৫ তলা বিল্ডিং থেকে ২২ কেজি ৮৪ গ্রাম গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করে পুলিশ। তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।