পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় জামাল ফরাজী নামে ৫০ বছর বয়সী এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জামাল একই গ্রামের
লতিফ ফরাজির ছেলে।ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরণ জানান, সকালে বাড়ি থেকে গরু নিয়ে মাঠে বেঁধে রাখেন জামাল। এ সময় তার স্ত্রী বাড়ির পাশে একটি ক্ষেতে ডাল তুলছিলেন। কিছুক্ষণ পর বাড়ির রান্নাঘরের পাশে একটি রেইনট্রি গাছের সঙ্গে জামালকে ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থল থেকে জামালের ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।