নিজস্ব প্রতিবেদক।। :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন,বরিশাল জেলার উজিরপুরের কৃতিসন্তান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা মোঃ সাইফ মোহাম্মদ জুয়েল।জুয়েল উপজেলার শোলোক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামের, মৃত্যু মোঃ শাজাহান ডাক্তার এর চার ছেলের মধ্যে সবার ছোট, তিনি ঐতিহ্যবাহী ধামুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০২ সালে মাধ্যমিক পাশ করে ,ধামুরা ডিগ্রী কলেজ থেকে২০০৪ সালে উচ্চমাধ্যমিক পাশ করে,ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন ,এর পারে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন,তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জাতীয়তাবাদী ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল এর নেতা কর্মিরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়,উজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, মুরাদ হাওলাদার রনি বলেন,সাইফ মোহাম্মদ জুয়েল ভাই একজ সত্য ও মেধাবী ছাত্র নেতা,তাকে ছাএদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত করায়,ছাত্রদল আরো গতিশীল ও শক্তিশালী হবে ,যার প্রমাণ তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দায়িত্ব থাকা অবস্থায় দিয়েছেন।