আশিষ কুমার অঞ্জন, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
১৭ই এপ্রিল রবিবার বিকাল ৫.৩০ ঘটিকায় গাজীপুর মহানগর বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি শোভন চৌধুরী শপিং কমপ্লেক্সে বাসন মেট্রো থানা প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল নতুন কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম কাজল খানের সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) এর কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মো. আলমগীর গনী
বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রইজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সভাপতি’র বিশেষ দূত ও ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি সাংবাদিক প্রিয়াংকা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাদিকুর রহমান বিজয়, দৈনিক বর্তমান দেশবাংলা ঢাকা দক্ষিণ প্রতিনিধি মো. আশিক মাহমুদ রাজন, মোহাম্মদপুর থানা প্রতিনিধি মো. মাকছুদুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা  গাজীপুর মহানগর কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামসহ বাসন মেট্রো থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং  ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন  বাসন মেট্রো থানা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনজুর আলম সরকার।এসময় বাসন মেট্রো থানা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকদের সমন্নয়ক গুরুত্বপূর্ণ আলোচনা শেষে দোয়া মোনাজাত ও ইফতার হয়।