অনলাইন ডেস্ক:: নওগাঁর মান্দায় বিষপানে মা ও ছেলে একসঙ্গে আত্মহত্যা করেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। মা ও ছেলের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আগে হঠাৎ করেই এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্বজনদের আহাজারিতে সেখানকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে।
মৃতরা হলেন, গণেশপুর গ্রামের আবেদ আলীর স্ত্রী আমিনা বেগম এবং তার ২ বছরের ছেলে আমির হামজা।

এ ব্যাপারে মান্দা থানার ওসি তদন্ত মেহেদী মাসুদ বলেন, পারিবারিক বিরোধের জেরে অভিমান করে সবার অগোচরে শয়নঘরে বিষপান করে আত্মহত্যা করার খবর পেয়ে ওই দিনই রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রোববার সকালে তাদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।