অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করায় ৯ পিকআপ ভ্যানভর্তি ১৩৮ কিশোরকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় পরিবহন আইন অমান্য করায় চালকদের গুনতে হয়েছে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ছাড় পেলেও কিশোরদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালকদের জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা।

ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান বলেন, উচ্চশব্দে গান বাজিয়ে ১৩৮ কিশোরকে নিয়ে ৯টি পিকআপ উপজেলার মতিরহাট ও রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় সড়ক আইন অমান্য করায় চালকদের জরিমানা করা হয়। একই সঙ্গে কিশোরদের সতর্ক করে দেওয়া হয়েছে।