এম.এ.আর.নয়ন: শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ই জুন) বিকাল ৪টার সময় পৌরশহরের ইক্ষু ক্রয় কেন্দ্রে জীবননগর উপজেলা, পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরণ হাসনাত রাসেলের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমনের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাসউদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম সুজন খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিন বিন হেজবুল্লাহ এবং সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ। এছাড়া দোয়া ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।