নিজস্ব প্রতিবেদকঃঃ চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় চরফ্যাসনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চরফ্যাসন উপজেলা ও পৌর শাখার আয়োজনে ২৭ জুলাই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি ছাড়াও বিকেলে বজ্রগোপাল টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সংগঠনটির বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের অংশ গ্রহণে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, বিশেষ অতিথি হিসেবে চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ, চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বক্তব্য রাখেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সোলাইমান, পৌর শাখার সভাপতি হাফেজ মহাজন প্রমুখ। এ সময় বক্তারা চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম, পি কর্তৃক সম্পন্ন করা রেকর্ড উন্নয়ন এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে এম,পি জ্যাকব এর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ চরফ্যাসন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কুতুব ও পৌর শাখার সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম।