এম.এ.আর.নয়ন: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক জনপ্রিয় গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবার’ এর সহযোগী সংগঠন চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মো. জহিরুল ইসলাম জনিকে সভাপতি এবং মো. তালহাকে সাধারণ সম্পাদক করে শুক্রবার (৫ই আগস্ট) ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন চুয়াডাঙ্গা পরিবারের প্রধান পরিচালক আরিফ তরফদার এবং পরিচালক (তথ্য ও প্রচার) এম.এ.আর.নয়ন।

কমিটির অন্যান্য পদের মধ্যে, সামিউল ইসলাম অভি (সিনিয়র সহ-সভাপতি), মো. আল আমিন (সহ-সভাপতি) মো. ইকরাম হোসেন (সহ-সভাপতি), মো. শামীম রেজা (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. নাঈমুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. ইকরামুল হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক) মো. শান্ত (সাংগঠনিক সম্পাদক), মোছা. স্মৃতি খাতুন (সহ-সাংগঠনিক সম্পাদক), জাহিদ হাসান (অর্থ সম্পাদক), মো. সম্রাট হোসেন (প্রচার সম্পাদক), মো. ইসরাফিল আলম (দপ্তর সম্পাদক), মোছা. শাহানাজ (মহিলা বিষয়ক সম্পাদক), মাসুদ পারভেজ (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), নেহা বিশ্বাস (শিক্ষা বিষয়ক সম্পাদক), মো. মাজিদ হোসেন (সমাজসেবা সম্পাদক) পদে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সদস্য পদে রয়েছেন মো. হাসান জামিল সবুজ, মো. রিয়াজ, মো. কাইরুম হোসেন, মো. সোহান আলী, মো. রাশিবুল ইসলাম, আল আমিন, মো. লাস্টন মিয়া, রুবেল হোসেন, মো. আশরাফুল ইসলাম, এনাম শাহরিয়ার আলিফ, হাসান শাহরিয়ার অপূর্ব, মো. জাহিদুল ইসলাম, মো. ওহিদুল ইসলাম, মোছা. শারমিন খাতুন। উল্লেখ্য, ‘যদি হয় রক্তদাতা, জয় করবো মানবতা’ স্লোগানে ২০২১ খ্রিষ্টাব্দে ‘চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংক’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই নিজ খরচে জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে যেয়ে মুমূর্ষু রোগীকে রক্তদান করে চলেছেন চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের সদস্যরা।