ছবি: আপডেট নিউজ 

এম.এ.আর.নয়ন: আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন ও অর্জনের কথা তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ই অক্টোবর) বিকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ফার্মগেটপাড়ায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান।

এ সময় তিনি বলেন, ‘যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। ভালো ফল খেতে হলে ভালো ফলের গাছ লাগাতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের অনেক উন্নয়ন হয়েছে, যা এর আগের কোন সরকারের আমলে হয়নি। উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যার্শী একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি আপনাদের দোয়া চাই। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করবেন আপনাদের কাছে এটাই আমার চাওয়া। আমি নিজে স্বচ্ছ রাজনীতি করি, বাকি জীবনও করে যেতে চাই।’

উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দীন কাজল, উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উথলী ফার্মগেটপাড়াস্থ মসজিুদল জান্নাহ জামে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আনছার আলী। অনুষ্ঠানে তিন শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসান আহম্মেদ।