জব্দকৃত গাঁজাসহ পুলিশের মাঝে আটককৃত আসামি » আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নতুনপাড়া গ্রাম থেকে ৬ কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। আটককৃত মো. জাফর মিয়া (৩২) নতুনপাড়া গ্রামের মো. আইনাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই মো. নাহিরুল ইসলাম এবং এএসআই মো. মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাতে জীবননগর থানাধীন নতুনপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৬ কেজি গাঁজাসহ মো. জাফর মিয়াকে তার নিজ বসতঘর হতে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।