অনলাইন ডেস্ক:: বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আ. সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। আজ সোমবার সকালে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সাত্তারকে আটকের পর তার কাছ থেকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রাখা ২১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। দীর্ঘদিন যাবৎ সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণ শিকার করে পরিচিত মানুষের কাছে মাংস বিক্রি করে আসছিলেন তিনি
।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।