নিজস্ব প্রতিবেদকঃ
চরফ্যাসনের নীল কমল ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী উক্ত ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নীল কমল ঘুরে বিভিন্ন প্রার্থী, সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রতিমূহুর্তে নীল কমল ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করছেন নীল কমলের সাবেক তিন বারের চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন।
এলাকার কয়েকজন খেটে খাওয়া মানুষের সাথে কথা বলে জানা গেছে , আসন্ন নির্বাচনে এমন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চাচ্ছেন,যিনি শুধু এলাকার জন্য কাজ করতে প্রতিশ্রুতি দিয়েই নয় , বাস্তবেও তা অক্ষরে অক্ষরে পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন ।
প্রতিবেদককে নীল কমলের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন বলেন, যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চরফ্যাসন বাসীর অকৃত্রিম বন্ধু জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম,পি মহোদয় নীল কমলের সার্বিক উন্নয়নে আমাকে সম্পৃক্ত করেছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নীল কমলের জনগন ঐক্যবদ্ধভাবে তাদের জনপ্রতিনিধি নির্বাচনে আমাকে বেছে নিবে। সাবেক চেয়ারম্যান লিখন প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে বিগত দিনগুলোর মতো সামনের দিনগুলোতে নীল কমল বাসীর সুখে দুখে পাশে থাকবো।