নিজস্ব প্রতিবেদক : আগামী ২৯ ডিসেম্বর নীল কমল ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়েছে । বৃহস্পতিবার( ১৭ নভেম্বর)
নীলকমল ইউপি নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্য নিয়ে সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন কর্মী সমর্থক নিয়ে শোডাউন করেন। বিকাল ৪ টায় ঘোষের হাট বাজার থেকে শুরু হওয়া শোডাউন দুলার হাট বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার ঘোষের হাট এসে শেষ হয়। এসময় লোকে লোকারণ্য শোডাউনটি দেখতে রাস্তার দু পাশে নারী ও শিশুরা ভীড় করেন । পরে ঘোষের হাট বাজারে জনতার মাঝে এক সংক্ষিপ্ত বক্তৃতায় সাবেক চেয়ারম্যান লিখন বলেন, প্রিয় নীলকমল বাসী পরিবর্তনের জন্য আপনারা আজকের শোডাউনে অংশ নিয়েছেন। আধুনিক চরফ্যাসনের রূপকার জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় অবশ্যই আপনাদের মনের আকাঙ্ক্ষা বুঝবেন। সবশেষে শোডাউনে অংশ নেওয়া মানুষকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।