নিজস্ব প্রতিবেদকঃ চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, আগামী ২৮ নভেম্বরের ভোট গ্রহণকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নুরে আলম মাস্টারের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের বাড়িতে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নুরে আলম মাস্টারের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মূলত বিপুল সংখ্যক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়। এসময় নৌকার গণজোয়ারে জনসভায় রূপ নেওয়া উঠান বৈঠকটি নৌকা মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয়।
উঠান বৈঠকে নৌকা মার্কায় ভোট চেয়ে নুরে আলম মাস্টার, মনির আসলামী, এমরান সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।