জীবননগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করছেন জীবননগর মানবিক সংগঠনের নেতৃবৃন্দ » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন জীবননগর মানবিক সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (২৭শে নভেম্বর) বিকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় সংগঠনটির সার্বিক বিষয়ে ইউএনওর সাথে আলোচনা করা হয়। সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের সভাপতি ও জীবননগর মানবিক সংগঠনের উপদেষ্টা এম আর বাবু, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম, আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম সরকার, চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা ও হিজলগাড়ী প্রেস ক্লাবের সভাপতি আরিফ হাসান, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ.আর.নয়ন, দৈনিক সকালের সময় পত্রিকার জীবননগর প্রতিনিধি এম আই মুকুল, সংগঠনটির উদ্যোক্তা ও দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম হাকিম, জীবননগরের মানবিক যোদ্ধা সামিউল ইসলাম অভি, দৈনিক আকাশ খবর পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান মুতাছিন বিল্লাহ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার উথলী প্রতিনিধি রাসেল হোসেন মুন্না, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জীবননগর প্রতিনিধি এম.এইচ.সম্রাট।