বিজিবির অভিযানে জব্দকৃত ৪৫৮ বোতল ফেন্সিডিল » আপডেট নিউজ
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। রবিবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামের একটি মাঠ থেকে এসব ফেন্সিডিল জব্দ করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৫ই ডিসেম্বর) সকালে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত জীবননগর বিওপির ৭ সদস্যবিশিষ্ট টহল দল ৫ই ডিসেম্বর রাত ১টা ৩০ মিনিটের সময় জীবননগর উপজেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামের একটি মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ৪৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ