নিজস্ব প্রতিবেদকঃ
চরফ্যাসনের আমিনাবাদ ইউপি নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে । ইউপি নির্বাচনকে সামনে রেখে আমিনাবাদের বিভিন্ন প্রার্থী, সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রতিমূহুর্তে আমিনাবাদে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন কন্ট্রাকটর।
বুধবার সন্ধ্যায় আমিনাবাদের বশারতউল্লাহ চৌমুহনী বাজার এলাকায় তিনি নিজের জন্য ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন । এসময় স্থানীয় কয়েকশত লোক উপস্থিত ছিলেন।


স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভোটারদের সাথে কুশল বিনিময় করে বলেন, চরফ্যাসন বাসীর অকৃত্রিম বন্ধু জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম,পি মহোদয়ের নির্দেশে আমিনাবাদের সার্বিক উন্নয়নে আমি সম্পৃক্ত থাকবো। তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমিনাবাদের জনগন ঐক্যবদ্ধভাবে তাদের জনপ্রতিনিধি নির্বাচনে আমাকে বেছে নিবে। আনোয়ার হোসেন কন্ট্রাকটর প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমিনাবাদ বাসীর সুখে দুখে পাশে থাকবো
এসময় তিনি আমিনাবাদের উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।