নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন(ভোলা)
আগামী ২৯ ডিসেম্বর চরফ্যাসন উপজেলার আমিনাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন প্রার্থীরা নিজেদের প্রতীকের পক্ষে ভোট চেয়ে ভোটাদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এদিকে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) সন্ধ্যায় আমিনাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ সায়েদুর রহমান মিঠুর পক্ষে ২নং ওয়ার্ডের মাতাব্বর বাড়ির সামনে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
নুরুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে আমিনাবাদ ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল দেখার মত। মূলত সহস্রাধিক নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়। জনসভায় রূপ নেওয়া উঠান বৈঠকটি আনারস মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয়।
উঠান বৈঠকে আনারস মার্কায় ভোট চেয়ে মোঃ সায়েদুর রহমান মিঠু সহ আরো বক্তব্য রাখেন অধ্যাপক কামারুজ্জামান, সৈয়দ মেহেদী হাসান, আকতার মহাজন, সোহরাব হোসেন লিটন , নাসিম জমাদার, আবু জাহের মাস্টারসহ আমিনাবাদ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।