নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন( ভোলা): চরফ্যাসনের চর কুকরী মুকরী ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রদানকৃত কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় কুকরী মুকরী ইউনিয়নের ৪ শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে শীতের এ কম্বল বিতরণ করেন চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি ও কুকরী মুকরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন হাওলাদারসহ ইউপির সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল হাতে পেয়ে তীব্র শীতে কষ্ট পাওয়া দ্বীপ ইউনিয়নটির অসহায় মানুষের চোখে মুখে খুশির আভা লক্ষ্য করা যায়।