নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৯ নভেম্বর চরফ্যাসন উপজেলার আমিনাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে শেষ মুহুর্তে বিভিন্ন প্রার্থীরা নিজেদের প্রতীকের পক্ষে ভোট চেয়ে ভোটাদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এদিকে আমিনাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডে মোরগ মার্কার মেম্বার প্রার্থী বর্তমান মেম্বার আকতার হোসেন মহাজনের পক্ষে হচ্ছে একের পর এক উঠান বৈঠক, চলছে ব্যাপক গণসংযোগ।

মোরগ মার্কার উঠান বৈঠকগুলোতে আমিনাবাদ ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল দেখার মত। প্রতিটি উঠান বৈঠকে শতশত নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়ে উঠে লোকেলোকারণ্য।
এসময় উপস্থিত জনতার মুখে উঠা মোরগ মার্কার স্লোগানে স্লোগানে চারদিক মুখরিত হয়। আজও শেষ দিনের প্রচারণায় মোরগ মার্কার পক্ষে হাজারো মানুষ অংশ গ্রহণ করে।

এ প্রসংগে মোরগ মার্কার প্রার্থী আকতার হোসেন মহাজন বলেন , বিগত সময়ের মতো এবারও আমিনাবাদ ৩নং ওয়ার্ডে মোরগ মার্কার পক্ষে ভোটারদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশা আল্লাহ ২৯ ডিসেম্বর মেম্বার নির্বাচিত হয়ে ৩ নং ওয়ার্ড বাসীর সার্বিক খেদমত করবো।