নিজস্ব প্রতিবেদক : চরফ্যাসনের ওমরপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে
সোমবার (২ জানুয়ারি ) সকাল ১০ টায় ওমরপুর ইউনিয়নের কয়েকশত গরীব অসহায় মানুষের মাঝে শীতের এ কম্বল বিতরণ করেন নবগঠিত ২০ নং ওমরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম । ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ইউপির সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল হাতে পেয়ে তীব্র শীতে কষ্ট পাওয়া ইউনিয়নটির অসহায় মানুষের চোখে মুখে হাসি ফুটে ওঠে।
