আপডেট নিউজ:: বরিশাল নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। মঙ্গলবার (৩ জানুয়ারি) নগরীর পুরানপাড়া হাফিজিয়া, এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ গোলাম কবির বাদল, সাধারণ সম্পাদক মোঃ শাহবদ্দিন হাওলাদার এবং মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর সুপার হাফেজ মাওলানা সোলায়মানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে নগরীর একাধিক মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়। মাহমুদুল হক খান মামুন বলেন, প্রতিবছরের ন্যায় এই শীতেও তিনি বরিশাল সিটির মাদ্রাসা ও এতিমখানাগুলোতে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন।