ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে তিন হাজার পিস ইয়াবাসহ আল-আমিন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল-আমিন হোসেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সদর থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, আল-আমিন হোসেনকে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।