খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন এসআই সাজ্জাদ হোসেন » আপডেট নিউজ
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নি.) এর পুরস্কার লাভ করেছেন জীবননগর থানার এসআই মো. সাজ্জাদ হোসেন। বর্তমানে তিনি বদলিসূত্রে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত রয়েছেন। মঙ্গলবার (১৭ই জানুয়ারি) সকাল ১০টার সময় অনুষ্ঠিত খুলনা রেঞ্জের ডিসেম্বর ২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে পুরস্কার তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. নিজামুল হক মোল্যা, কমাড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ নওরোজ হাসান তালুকদার, রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারবৃন্দ, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশের কর্মকর্তাবৃন্দ।
ডিসেম্বর ২০২২ মাসের বিশেষ ক্যাটাগরিতে উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ এসআই মো. সাজ্জাদ হোসেন এই পুরস্কার লাভ করেন। একই ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই এসএম মনিরুজ্জামান মিলন। এছাড়া তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নি.) এর পুরস্কার পেয়েছেন কলারোয়া থানার এসআই শ্রী রাজীব মণ্ডল এবং এএসআই (নি.) এর পুরস্কার পেয়েছেন সাতক্ষীরা সদর থানার এএসআই মো. জিয়াউর রহমান।
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ