ছবি: আপডেট নিউজ 

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেন্সিডিল ও এক হাজার ৩৯০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে। পৃথক এ ঘটনায় তাদের হাতে আটক হয়েছে দুইজন।

আটককৃতরা হলো, দর্শনা থানাধীন সুলতানপুর গ্রামের মাঝেরপাড়ার নজর আলীর ছেলে মোমিন উদ্দিন (৪০) এবং তিতুদহ গ্রামের মণ্ডলপাড়ার লিয়াকত আলীর ছেলে নয়ন (২০)। এসব বিদেশি সিগারেট ও ফেন্সিডিল উদ্ধার ঘটনায় দর্শনা থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই রাম প্রসাদ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার (২৭শে মার্চ) রাত সাড়ে ১০টার সময় সুলতানপুর গ্রামের মাঝেরপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ১২০ বোতল ফেন্সিডিলসহ মোমিন উদ্দিনকে আটক করা হয়।

একইদিন বিকাল ৪টার দিকে দর্শনা থানার এসআই তারিফুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গড়াইটুপি গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটারিচালিত একটি ইজিবাইক এবং এক হাজার ৩৯০ প্যাকেট বিদেশি সিগারেটসহ নয়ন নামের এক যুবককে আটক করেন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।