নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) থেকেঃ মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সভা, চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে পৌর ৪নং ওয়ার্ডে
জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার নিজ কার্যালয় সংলগ্ন চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা মাঠে অনুষ্ঠিত সাধারণ সভা, চেক বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ভোলা জেলা জমিয়তের সভাপতি মাওলানা আঃ খালেক।
এ সময় বক্তারা চরফ্যাসন জমিয়তের সার্বিক অগ্রগতির জন্য যুব ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ (চরফ্যাসন -মনপুরা) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
চরফ্যাসন জমিয়তের সভাপতি অধ্যক্ষ হুমায়ুন সরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামারুজ্জামানের সঞ্চালনায় সাধারণ সভা, চেক বিতরণ ও ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন মাদরাসায় কর্মরত কয়েক শত শিক্ষক অংশ গ্রহণ করেন।
এ সময় জমিয়তের পক্ষ থেকে চরফ্যাসন উপজেলার অবসরপ্রাপ্ত ১৪ জন শিক্ষককের প্রতি জনকে ২০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।