ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহে ভালুকায় নজরুল ইসলাম নামের ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার থানায়।

স্থানীয় ও পুলিশ জানায়, নজরুল নিজেকে এসআই পরিচয়ে উপজেলার শান্তিগন্জে প্রতারণার করছিলেন। এ সময় স্থানীয়ের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।