গৌরনদী প্রতিনিধি।। বঙ্গবন্ধুর ভাগ্নে ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র অর্থায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১:৩০মিনিট গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। অন্যান্যের মধ্যে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, বাটাজোর ইউনিয়ন চেয়ারম্যান আ:রব হাওলাদার , উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন সান্টু ভূঁইয়া, সম্পাদক লুৎফর রহমান দীপ, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান, পৌর যুবলীগ সভাপতি আল আমিন হাওলাদার, যুবলীগ নেতা দিলু হাওলাদার, সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।