অনলাইন ডেস্ক:: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল মৃধা নিজের ফেসবুক আইডিতে দেশিয় অস্ত্রের টিকটক ভিডিও পোস্ট করে আলোচনায় এসেছেন। ঘটনার পর থেকে তাকে খুঁজছে পুলিশ।
রোববার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজের আইডিতে টিকটক ভিডিওটি পোস্ট করেন বিল্লাল মৃধা। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হলে প্রায় চার ঘণ্টা পর তিনি পোস্টটি মুছে দেন। ততক্ষণে এটি ভাইরাল হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল মৃধা বলেন, টিকটক ভিডিওটি আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে ঠিকই, কিন্তু এটা আমি পোস্ট করিনি। কয়েক মাস আগে আমার মোবাইলটি চুরি হয়ে যায়। এরপর আজ সকালে কারা আমার আইডিতে টিকটক ভিডিও পোস্ট করে জানি না। পরে যখন জানতে পেরে ডিলিট করে দিয়েছি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিষয়টি জানতে পেরে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তাকে খোঁজা হচ্ছে।