আপডেট নিউজ: ন্যাশনাল পিপল’স পার্টি (এনপিপি) বরিশাল জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত ১৯ রমজান ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিটের সময় বরিশাল সদর রোডস্থ রোজ ভিউ রোস্তোরায় জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য মোঃ সেলিম তালুকদার এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য শেখ জামাল উদ্দিন।
সভাপতিত্ব করেন এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর সভাপতি এ বি এম মাসুদ করিম এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সাধারন সম্পাদক মেহেদি হাসান রনি।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম তালুকদার বলেন দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে ব্যর্থ সরকার। দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের দোহাই দিয়ে সকল পন্যের দাম বৃদ্ধি করে দেশের সাধারন জনগণকে অর্থসংকটে ফেলে অবৈধ অর্থ উপার্জন করে বিদেশে পাচার করে দিচ্ছে। নামে-বেনামে ব্যাংকের টাকা লুট করা হচ্ছে। দেশকে অর্থসংকটে ফেলে দেশ ধ্বংশ করার ষড়যন্ত্র করা হচ্ছে। এর দায়ভার সরকার কে নিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে শেখ জামাল উদ্দিন বলেন দেশের সকল সিটি নির্বাচনে এনপিপি অংশগ্রহন করবে। ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি একটি নির্বাচনমুখী দল। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। দেশের জনগন নিয়েই আমাদের কাজ। জনগনের স্বার্থ আদায়ের লক্ষ্যে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। তাই সরকার পরিবর্তনের বিকল্প নেই। সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহন করিতে হবে। নির্বাচন ছাড়া পরিবর্তন সম্ভব নয়।
সভার সভাপতি দলের সকল জেলার নেতৃবৃন্দকে আগামী জাতীয় নির্বাচনে শক্তিশালী একটি দল হিসাবে দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করানোর জোরালো ভুমিকা রাখার অনুরোধ করেন। এ সময় আরও বক্তব্য রাখেন এনপিপির মাননীয় চেযারম্যানের উপদেষ্ঠা ডাঃ পি.কে মিত্র, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা সভাপতি ডাঃ শামীমা নাসরিন, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান হিরা, কেন্দ্রীয় সদস্য মিসেস শেখ পারভীন, তনিমা পারভীন লাকি, পিরোজপুর জেলার সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ঝালকাঠী জেলা সাধারন সম্পাদক ফোরকান হোসেন, এনপিপি বরিশাল মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক মোহন, গিয়াস উদ্দিন রিয়াদ, আরিফুল ইসলাম তালুকদার, জেলা যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক জহিরুল হক চৌধুরী সুজন, গৌতম দাস, বরিশাল সদর উপজেলার আহবায়ক রুহুল আমিন শরীফ, সদস্য সচিব মোঃ লিটন, বানারীপাড়া উপজেলা সভাপতি অলিউল ইসলাম, পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক পিয়ারা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা বেগম, দপ্তর সম্পাদক নুর আহমেদ মৃধা, দুমকি উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার, মহানগর প্রচার সম্পাদক তাজবীর মাহমুদ বাবু, যুগ্ম প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন, লিটন চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল আমিন, শ্রম বিষয়ক সম্পাদক রবিন কুন্ড, মহানগর কৃষি বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সরদার মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জলিল, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনুর বেগম, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাকিল, যুগ্ম শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক আজমাইন হাসান সিয়াম, জেলা-মহানগরের নেতৃবৃন্দ প্রমুখ।