কুয়াকাটা প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- শারমিন (৬), রুমান (৮) এবং মরিয়ম (৮)। শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিময় সোহেলের ছোট ভাই রুবেলের মেয়ে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ওই তিন শিশু পরিবারের অগোচরে তাদের বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। কিছুক্ষণ পর শারমিনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা বাকি দুজনকে খুঁজতে শুরু করেন। পরে তাদের পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।