রবিবার (২৫ জুন) রাতে নগরকান্দা থানা পুলিশ মো. হোসেন আলী নামের ওই যুবককে গ্রেপ্তার করে। আজ সোমবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। হোসেন আলী সালথা উপজেলার নান্নু ফকিরের ছেলে।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, হোসেন আলী প্রধানমন্ত্রীর ছবির সাথে আওয়ামী লীগ নেতা জামাল হোসেনের ছবি এডিট করে তা নিজের ফেসবুক আইডি থেকে প্রচার করে। এ ঘটনায় রবিবার (২৫ জুন) জামাল হোসেন মিয়া ফরিদপুরের চার নম্বর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযুক্ত হোসেন আলীকে গ্রেপ্তার করে।মামলার বাদী জামাল হোসেন মিয়া বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীর ছবির সাথে আমার ছবি এডিট করে বসানো হয়েছে।নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।