নিজস্ব প্রতিবেদক :: মেয়রের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন কাউন্সিলর। ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার। ঘটনা সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়ার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদল সৈয়দ আমিরুজ্জামান রিপন।গত ২০জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোতাহার হোসাইনের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ্য করা হয় যে, বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপন গত ২০২০ সালে নির্বাচিত হওয়ার পর মাত্র তিন মাসের সম্মানি ভাতা পেয়েছেন।
তার ওয়ার্ডে হতদরিদ্ধের জন্য বরাদ্দ ভিজিএফ চাল বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব কালীন ভাতা, পারিবারিক রেশন কার্ড, প্রতিবন্ধী ভাতা, কৃষকদের বিনামূল্যে সার বীজ , শীতকালীন কম্বলসহ সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।বাকেরগঞ্জ পৌরসভার পরিষদের কোনো সভার আমন্ত্রণপত্র চিঠি দেওয়া হয় না। এমনকি তার উপস্থিতির খাতায় স্বাক্ষর দিতে দেওয়া হয় না।
এসব অন্যায়ের বিরুদ্ধে আইনি নোটিশের অনুলিপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় বিভাগের সচিব, বরিশাল জেলা প্রশাসক ও ডিডি এলজি বরাবর প্রেরণ করেছেন কাউন্সিলর রিপন।
তিনি বলেন, মেয়র লোকমান হোসেন ডাকুয়া আমি নির্বাচিত হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। আমার ওয়ার্ডের জনগণের প্রাপ্য সেবা বন্ধ করে দিয়েছেন তিনি। আমি নির্বাচিত কাউন্সিলর হওয়ার পরও পৌরসভা থেকে সন্মানী তুলতে পারিনা।তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি একজন মুজিব সৈনিক হিসেবে বিশ্বাস করি এই অনিয়মের বিচার অবশ্যই দেশের প্রচলিত আইন করবে।বিষয়ে জানতে মেয়র লোকমান হোসেন ডাকুয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।