নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন ভোলাঃ ঈদ উল আযহা উপলক্ষে ভোলার চরফ্যাসন ও মনপুরা উপজেলার দুস্থ-অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি প্রায় কয়েকদিন যাবত চরফ্যাসন পৌরসভা সহ চরফ্যাসন ও মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার দুস্থ মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করেন।
এ সময় ইউনিয়নগুলোর আয়োজনে পৃথক পৃথক অনুষ্ঠানে হাজারো জনতার উদ্দেশ্যে এমপি জ্যাকব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে বিগত দিনের মতো চরফ্যাসনে আরো উন্নয়ন করবো এবং সুখে দুখে আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চর কুকরী মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাশেম মহাজন প্রমুখ।