অনলাইন ডেস্ক:: রংপুরের মিঠাপুকুর উপজেলায় পরকীয়া রয়েছে সন্দেহ স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের জোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। রাতেই গুরুতর অবস্থায় আহত মনজুরুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

স্থানীয়রা জানায়, বগুড়ার একটি রুটির ফ্যাক্টরিতে কাজ করেন মনজুরুল। দীর্ঘদিন ধরে পেশাগত কাজে বগুড়ায় অবস্থান করায় খুব কম সময়ই বাসায় থাকেন তিনি। তাই স্ত্রীকে কম সময় দিতেন তিনি। এতেই সন্দেহ করেন স্ত্রী। একপর্যায়ে বুধবার রাতে পরকীয়া রয়েছে সন্দেহে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কর্তন করেন স্ত্রী।

আহত মনজুরুলের স্ত্রী বলেন, আমার স্বামী আমার সঙ্গে খারাপ আচরণ করেন। জীবনে একটাই বিয়ে করছি। সংসার করলে স্বামীর সঙ্গেই করব। আমার স্বামীকে অন্য কারো হতে দেব না। তাই আমি আগে ছোরা দিয়ে তার মাথায় আঘাত করেছি, তারপর ব্লেড দিয়ে ওর ‘বিশেষ অঙ্গ’ কেটে দিছি।

ভুক্তভোগীর বাবা সাইফুল বলেন, আমার ছেলে কালকে রাত আনুমানিক ১২টার দিকে বাড়িতে আসছে। আসি আমাক কইলো আব্বা আমার শরীর খারাপ। তাই অল্প ভাত খাওয়ার পর ওষুধ খেয়ে ঘুমিয়েছে। রাত ১টার দিক চিৎকার শুনে ঘরের দরজা খুলে দেখি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পাশে ব্লেড ও ছুরি হাতে তার বউ বসে আছে। আমার ছেলে এখন রংপুর মেডিকেলে আছে। তার মাথায় তিন জায়গায় আঘাত করে ‘বিশেষ অঙ্গ’কেটে দিয়েছে।মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক ডালিম বলেন, এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।