পিরোজপুর প্রতিনিধি:: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেছেন, দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে। কেননা, বায়ুমণ্ডলে ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
আজ রবিবার সকালে উপজেলার স্বাধীনতা মঞ্চে ইউসিবি ব্যাংকের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা রোপণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘আমাদের এ অবস্থা থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর নির্দেশ বেশি বেশি গাছ লাগাতে হবে।
বাড়ির পাশের এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।’
পরে মন্ত্রী উপজেলা পরিষদে গাছের চারা রোপণ ও পানি বিভিন্ন সমস্যা পরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্র প্রদান করেন, যা বাংলাদেশে এ প্রথম।