আগৈলঝাড়া প্রতিনিধি:: ভেজালবিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১৬ জুলাই) উপজেলার বাগধা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রি করায় বাগধা বাজারের বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোর, বিসমিল্লাহ পোল্টি হাউজ, খুসবু ভ্যারাইটিজ স্টোর, শামসুল আলম ভ্যারাইটিজ স্টোর ও নুরুল স্টোরসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।