অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের কাজিপুরে অভিযান চালিয়ে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি গাঁজা গাছসহ নবুয়াত হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার বরইতলি মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আসামী বরইতলি এলাকার মৃত সাইফুল ইসলাম তালুকদারের ছেলে।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি ১০ ফুট উচ্চতার ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি গাঁজা গাছ জব্দসহ একজনকে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।