গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।বুধবার দুপুরে শ্রীপুর থানার ওসি এএফএম মো. নাসিম এ তথ্য জানান।

আটককৃতরা হলেন উপজেলার কাওরাইদ ইউপির মোড়ল পাড়া গ্রামের হাদিস মন্ডলের ছেলে শরীফ মন্ডল, সোনাব গ্রামের তনু ব্যাপারীর ছেলে জুয়েল, একই এলাকার হোসেন আলীর ছেলে আছমত।

ওসি জানান, নরসিংদী থেকে গাঁজার বড় একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার বরমী ইউপির বরামা সেতুর পশ্চিমে পাশে অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতরা গাঁজাসহ সড়কের পাশে গাড়ির জন্য দাঁড়ানো ছিল। পরে তাদের তল্লাশি করে ৪০ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।