ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীতে পুলিশের অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। এ সময় জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীতে এ মিছিল বের করে মহানগর জামায়াত।

আটককৃতরা হলেন, পিরোজপুরের নেছারাবাদ থানার ভরতকাঠি এলাকার মৃত আব্দুল জলিল ফকিরের ছেলে বদরুল হাসান (৪২) ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের নুর আলম হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৭)।

কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অনুমতি না নিয়ে নগরীর নতুন বাজার এলাকায় মিছিল করেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পুলিশ গেলে সবাই পালানোর চেষ্টা করেন। পালানোর সময় জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।