বরগুনা প্রতিনিধি:: নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখার সেক্রেটারি জেনারেল এসএম আফজালুর রহমান (৬২) ও পৌর জামায়াতের সহ সম্পাদক মো. জহিরুল হককে (৪৮)। শনিবার (২৯ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে বরগুনা পৌর শহরের মাছ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের একটি নাশকতা মামলায় বিশেষ ক্ষমা আইনের ১৫/১ (ক) ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মোমোনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুপুর সোয়া দুইটার দিকে বরগুনা পৌর শহরের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম মিজানুর রহমান বলেন, বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি এসএম আফজালুর রহমান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি নাশকতার মামলা সন্দেহভাজন আসামি ছিলো। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হা