নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): ভোলার চরফ্যাসনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,সিনিয়র মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার,শিক্ষা কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রিপন কুমার সাহা, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম আবু সিদ্দিক, সহ সভাপতি আমির হোসেন, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, কালের কন্ঠের প্রতিনিধি কামরুল সিকদার,মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।